সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়।

এর আগে ২৬ নভেম্বর প্রথম ধাপে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

দ্বিতীয় দফায় ঢাকা বিভাগের ১৮, বরিশাল বিভাগের ৪, চট্টগ্রাম বিভাগের ৭, খুলনা বিভাগের ১২, রংপুর বিভাগের ১১, রাজশাহী বিভাগের ১৪, সিলেট বিভাগের ৮ এবং ময়মনসিংহ বিভাগের ৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন আট প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ওইদিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলি করা কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

৭৭ উপজেলায় নতুন ইউএনওর তালিকা দেখুন নিচে:
ঢাকা 
চট্টগ্রাম
ময়মনসিংহ  
রাজশাহী 
খুলনা 
সিলেট 
বরিশাল 
রংপুর 

সর্বশেষ - জাতীয়

একটি দলের কর্মকাণ্ড একাত্তরে দেখেছে দেশবাসী: তারেক রহমান

গাজাগামী সুমুদ ফ্লোটিলা আটকাল ইসরায়েল, গ্রেটা থুনবার্গসহ কর্মীরা আটক

ভারতকে দু’বার হারানোর হুঁশিয়ারি হারিস রউফের

এনবিআর-এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সব টেন্ডার অনলাইনে, ‘মাফিয়া’ নিয়ন্ত্রণে নতুন আইন আসছে

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় উদ্বেগ বাংলাদেশের

ফেসবুক জুড়ে হাদির মৃত্যুর খবর, যা বলছে ইনকিলাব মঞ্চ

ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ফ্রান্সে কাপড়ের ব্যাগে লুকিয়ে কারাগার ত্যাগ, কর্তৃপক্ষের গাফিলতি স্বীকার

বিজিএমইএ নির্বাচনে ফোরামের জয়জয়কার: ৩৫টির মধ্যে ৩১ পদে বিজয়ী