শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ

ইসরায়েলের তেল আবিব ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবারের এই হামলার সময় বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্রটি আকাশেই ভূপাতিত করে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুতিরা প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ইসরায়েলও পাল্টা ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে।

এদিকে, গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় আবাসিক ভবন ধসে পড়ে এবং বিভিন্ন এলাকায় অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

সংকট নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নতুন ঘোষণায় উভয় পক্ষের হামলার নিন্দা জানিয়ে মানবিক বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়