বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, জানা গেল কারণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ণ

দুই হাজার টাকা চুরি করে ধরা পরায় গৃহকর্মী আয়েশার সঙ্গে বাগবিতণ্ডার জেরে রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডিএমপি জানিয়েছে, দুই হাজার টাকা চুরি করে ধরা পরায় গৃহকর্মী আয়েশার সঙ্গে বাগবিতণ্ডা হয় গৃহকর্তী লায়লা ফিরোজের। এতে ক্ষিপ্ত হয়ে পর দিন পরিকল্পিতভাবে বাসা থেকে ছুরি নিয়ে এসে লায়লাকে হত্যা করে।

এ সময় মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ ঘুমিয়ে ছিল। গৃহকর্মীর সঙ্গে মায়ের ধস্তাধস্তিতে তার ঘুম ভেঙে যায়। সে ইন্টারকমে দারোয়ানকে ঘটনা জানাতে গেলে তাকেও হত্যা করেন আয়েশা।

এ ঘটনায় আয়েশার স্বামী রাব্বীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম।

তিনি জানান, স্বামী রাব্বী হত্যাকাণ্ডের পরে আয়েশাকে ঢাকা থেকে পালাতে সাহায্য করে।

 

গত সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম।

সর্বশেষ - জাতীয়

সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপে হবে দুর্গাপূজা

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত: আহত অন্তত ১১, সন্দেহভাজন আটক

এইডস টিকা উদ্ভাবনে রাশিয়ার নতুন উদ্যোগ

চীনের দেরিতে অনিশ্চয়তায় তিস্তা প্রকল্প

ইসরায়েলে এক ঘণ্টায় ৬ দফা হামলা, এরপর যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ সৃষ্টির শঙ্কা

মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ে আসছেন কর্মচারীরা, চলছে বিক্ষোভ

ভিয়েতনামের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ মিশন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু

নির্বাচন কমিশনের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ: সিইসি