বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই মিলবে নির্বাচনী অধিকার: ইসির ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

আগামী ৩১ অক্টোবরের মধ্যে যারা নতুন করে ভোটার হিসেবে নিবন্ধন করবেন, তারা দেশের আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন—এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “৩১ অক্টোবর পর্যন্ত যে কেউ ভোটার হলে, সেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।”

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে তিনি জানান, বিদেশে অবস্থানরত ভোটাররা ডাকযোগে (Postal Ballot) ভোট দিতে পারবেন। তবে এর জন্য তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

এছাড়া, সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের এ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

সর্বশেষ - শিক্ষা