রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ব্রিটেনে অভিবাসন ইস্যুতে বিক্ষোভ, তিনজন গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ণ

ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের থাকার ব্যবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৩০ আগস্ট) এসেক্সের এপিং এলাকায় একটি হোটেলের বাইরে আন্দোলনের সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুই পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

স্থানীয় আদালতের এক রায় বাতিল করে আপিল আদালত এপিংয়ের বেল হোটেলে অভিবাসনপ্রত্যাশীদের রাখার অনুমতি দিলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। শুক্রবার রাত থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা শনিবার আরও তীব্র আকার ধারণ করে।

এসেক্স পুলিশের সহকারী প্রধান কনস্টেবল গ্লেন পাভেলিন বলেন, “শুক্রবার স্থানীয়রা শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানিয়েছিলেন। তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। আজকের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের দু’জন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।”

বেল হোটেলে থাকা এক অভিবাসনপ্রত্যাশীর বিরুদ্ধে স্থানীয় এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর থেকেই এই ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পায়। এপিং থেকে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে ব্রিটেনের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।

ফ্রান্স থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসীদের ব্রিটেনে প্রবেশ ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিলেও সমস্যা আরও বাড়ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দায়িত্ব গ্রহণের পর গত এক বছরের মধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ এভাবে ব্রিটেনে প্রবেশ করেছে বলে সরকারি পরিসংখ্যানে জানা গেছে।

সর্বশেষ - জাতীয়

🌐 ঢাকা-সিউল সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করলেন কোরীয় প্রেসিডেন্ট

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

গণমাধ্যম স্বাধীনভাবে সমালোচনা করছে: মাহফুজ আলম

ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লায় হামলা-অগ্নিসংযোগ, আটক ১

গাজা অভিযানে সেনা সংকটে ইসরায়েল, রিজার্ভ সদস্যদের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করলেন ড. ইউনূস

নতুন নকশার নোট আসছে ব্যাংক শাখাগুলোতে, কাল থেকে বিতরণ শুরু

ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী

মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ!