মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ

ইয়েমেনভিত্তিক হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেল আবিব। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে এবং সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির জরুরি সেবাদাতা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, সাইরেন বাজা অঞ্চলগুলোতে বিপদ কেটে যাওয়ায় মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে সোমবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা ইসরায়েলের তিনটি প্রধান শহর—তেল আবিব, আশকেলন ও হাইফা— লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। কিছু সময় পর গাজার নেটজারিম বন এবং মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি ড্রোন ভূপাতিত করেছে। বাকি ড্রোনগুলোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

সর্বশেষ - জাতীয়