সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বাতিল, আয়োজনের পথে উন্মুক্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

চেম্বার জজ আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। ফলে নির্ধারিত তারিখ, ৩০ অক্টোবর, অনুযায়ী নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনি বাধা রইল না।

এর আগে, হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচনটি স্থগিতের নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডাকসু নির্বাচন পরিচালনার বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল হওয়ায় নির্বাচন কমিশন প্রস্তুতি চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

তিনি বলেন, “চেম্বার আদালতের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ এখন আর কার্যকর নয়, ফলে নির্বাচনের পথে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।”

সর্বশেষ - শিক্ষা