বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

আজই রাজনৈতিক দলগুলোর কাছে যাবে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ

জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সনদে সব দলের মতামতের প্রতিফলন ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সনদে স্বাক্ষরের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে প্রতিটি দলকে দুজন প্রতিনিধির নাম পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

ড. আলী রীয়াজ বলেন, সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, তা অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে। আর সরকারি আদেশ বা বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিষয়গুলোও দ্রুত কার্যকর হবে বলে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো।

তিনি আরও জানান, ইতোমধ্যে কিছু সুপারিশ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ–অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আগামী রবিবার বিকেল আড়াইটায় আবারও বৈঠকে বসবে কমিশন।

সর্বশেষ - জাতীয়