সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

ডাকসু নির্বাচনে মোবাইল-ব্যাগসহ ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ণ


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে ভোটারদের জন্য নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রে কেউ মোবাইল ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা কোনো তরল পদার্থ বহন করতে পারবে না। এসব সামগ্রী সম্পূর্ণ নিষিদ্ধ।

চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের দেওয়া তথ্যমতে, এবার ৮টি ভোটকেন্দ্রে মোট ৮১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, প্রতিটি ভোটার গড়ে ১০ মিনিট করে সময় নিলেও, সকল ভোটার নির্ধারিত সময়ের মধ্যেই ভোট প্রদান করতে পারবেন এবং কোনো বড় ধরনের বিঘ্ন ঘটবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

সর্বশেষ - জাতীয়

“রাতের অন্ধকারে নয়, স্বচ্ছ নির্বাচন চাই” — সিইসি নাসির উদ্দিন

হানিফ সংকেতের কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

এনবিআর কর্মকর্তাদের প্রতি সরকারের কঠোর হুঁশিয়ারি: কর্মস্থলে ফেরার নির্দেশ

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় উদ্বেগ বাংলাদেশের

তারেক রহমানের ট্রাভেল ভিসা নিয়ে যা বললেন আমীর খসরু

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারল বাংলাদেশ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

অর্ধেক দামে চাল-আটার জন্য ভোর থেকেই লাইনে নিম্ন আয়ের মানুষ