সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ণ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।

দলের মুখপাত্র ফারুক হাসান জানান, নুর দেশের ভেতরেই চিকিৎসা নিতে চেয়েছিলেন। তবে মেডিক্যাল বোর্ড উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে।

গত ২৯ আগস্ট বিজয়নগরে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। দীর্ঘ চিকিৎসার পর বাসায় ফেরার পরও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে বিদেশে নেওয়া হলো।

সর্বশেষ - জাতীয়