শ্রমিকদের
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলন এখন আর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এখনো যারা আন্দোলন করছে, তারা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের কথা বলেছেন। তবে সড়কে যারা অন্যায্য দাবিতে আন্দোলন করছে, তাদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই।
আন্দোলনে মুখোশধারীরা অংশ নিচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আহত হয়েছেন, তাঁদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এখনো যারা সড়কে অবস্থান করছেন, তাঁদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, মজুরি বোর্ডের দাবিতে শ্রমিকেরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। গ্রেপ্তার হওয়া মুখোশধারীদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টসশিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন বলে জানা গেছে।

















