শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

গাজায় অভিযান সীমিতের নির্দেশ ইসরায়েল সরকারের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৬:৪৫ পূর্বাহ্ণ

দখলদার ইসরায়েল সরকার গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে আর্মি রেডিও, যা ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত একটি রেডিও নেটওয়ার্ক।

রেডিওটির সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে এক পোস্টে জানিয়েছেন, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

এর অর্থ—গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল এয়াল জামির শুক্রবার রাতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী জিম্মিদের মুক্তির লক্ষ্যে ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান।
সূত্র : টাইমস অব ইসরায়েল।

সর্বশেষ - জাতীয়