শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

প্রবাসে ভাগ্য খুলল হারুনের, জিতলেন ২ কোটি দিরহাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক বাংলাদেশি প্রবাসী ট্যাক্সি ড্রাইভার জিতেছেন দুই কোটি দিরহামের লটারি, যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি।

বিজয়ীর নাম হারুন সরদার। তিনি শারজায় বসবাস করেন এবং পেশায় প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার। বিজয়ী টিকিটের নম্বর ০৩৫৩৫০, যা তিনি কিনেছিলেন গত ১৪ সেপ্টেম্বর।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৪৪ বছর বয়সী হারুন সরদারকে লাইভ ড্রয়ের সময় অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বাউচরা ফোন করে বিজয়ের খবর জানালে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। বারবার শুধু বলছিলেন, “ওকে, ওকে।”

হারুন জানান, তিনি ১০ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে মিলে এই ‘বিগ টিকেট’ র‌্যাফল ড্রতে অংশ নিয়েছিলেন। পুরস্কারের অর্থ তারা সমানভাবে ভাগ করে নেবেন।

২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে থাকা হারুন ১৫ বছর ধরে নিয়মিতভাবে লটারি টিকিট কিনছিলেন।

অন্যদিকে, একই ড্রতে আরও চারজন ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ টাকা) করে পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে দুইজন ভারতীয়, একজন পাকিস্তানি ও একজন বাংলাদেশি প্রবাসী।

এছাড়া, শারজায় বসবাসকারী আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী একই ড্রয়ের রেঞ্জ রোভার ভেলার গাড়ির পুরস্কার জিতেছেন (টিকিট নম্বর ০২২১১৮)।

তথ্যসূত্র: খালিজ টাইমস

সর্বশেষ - শিক্ষা

ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

ইসরায়েলের শঙ্কার কারণ: ইরানের গভীর পাহাড়ের নিচের পারমাণবিক স্থাপনা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু: ডেঙ্গু মোকাবিলায় বিশেষ নজর

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ উত্থাপন

সরকারি প্রশিক্ষণে ভাতা ও সম্মানি দ্বিগুণ

জামায়াতের কাছে যেসব আসন চাইল এনসিপি

সেতু ভবনে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

জাকসু ভিপি প্রার্থী অমর্ত্যের প্রার্থিতা বাতিল

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক: রাজনৈতিক সংকটের ‘টার্নিং পয়েন্ট’ হওয়ার আশা

সালমান এফ রহমানের পুত্র ও ভাতিজার লন্ডনের প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ জব্দ