রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

আইসিটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় হেফাজতে নিয়েছে সেনাবাহিনী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আনা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনাবাহিনী হেফাজতে নিয়েছে। এর মধ্যে ১৪ জন কর্মরত ও একজন এলপিআরে ছিলেন। একজন কর্মকর্তার সাড়া না দেওয়ায় তাকে এডব্লিউওএল (ইলিগ্যাল এবসেন্ট) হিসেবে ঘোষণা করা হয়েছে।

ঢাকা সেনানিবাসে রবিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, অভিযোগপ্রাপ্ত কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে ‘আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে’ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সেনাবাহিনী সব সময় সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেনা আইনের সঙ্গে সম্মুখীন না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। তদন্তের জন্য চার্জশিটের কপি পাওয়ার পর অভিযুক্তদের বক্তব্য নেওয়া হবে।

উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগে এই মামলায় ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। র‌্যাব ও জেআইসের নির্যাতনের ঘটনায় ১৭ ও ১৩ জন কর্মকর্তার নাম উল্লেখ রয়েছে।

সর্বশেষ - জাতীয়

ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলট আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুলনিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার

ডেঙ্গু ও করোনার নতুন ঢেউ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ নির্দেশনা

রাজধানীসহ দেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসাম

নারী-শিশুকে যৌন হয়রানি করলে পুরুষের শাস্তি দ্বিগুণ হবে

কিম জং উনের সাথে সাক্ষাৎ করতে চান ট্রাম্প,

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

স্পেনে তীব্র গরমে দুই সপ্তাহে প্রাণহানি সহস্রাধিক