শনিবার , ১৪ জুন ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলট আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং একজন নারী পাইলটকে আটক করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে এই দাবি নাকচ করে দিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইরানের সংবাদমাধ্যমকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

অন্যদিকে, সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ইরানে দুটি বিমানঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে।

তেহরানে শুক্রবার ইসরায়েলি হামলার (যা পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছিল) জবাবে ইরান রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই হামলায় ইসরায়েলে অন্তত তিনজন নিহত হয়েছেন।

তবে ইসরায়েলের ইংরেজি পত্রিকা দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত ৬৩ জন আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, তেল আবিব ও জেরুজালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে।

সর্বশেষ - জাতীয়