সোমবার , ৯ জুন ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

কানাডায় নৌকাডুবি: বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতির মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৯, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ণ

কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকাডুবিতে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (৮ জুন) অন্টারিওর লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোয়িং করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রতিষ্ঠাতা সভাপতি সুবির কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় দুপুর তিনটার দিকে সাইফুজ্জামান তার বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও তার ছেলেকে নিয়ে একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। হঠাৎ প্রবল বাতাসের কারণে ক্যানোটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরতে পারলেও, দুই বন্ধু পানিতে ডুবে যান।

স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ক্যানোয়িং করার সময় তাদের কারো কাছে লাইফ জ্যাকেট ছিল না।

এই দুইজনের মৃত্যুর খবর কানাডার বাংলাদেশ কমিউনিটিতে ছড়িয়ে পড়লে গভীর শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - শিক্ষা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা: নেতানিয়াহুর প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শুল্ক কমানোর দাবি বিজিএমইএ’র

মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

চোরাই পণ্যের আগ্রাসনে সিলেটের বাজার বিপর্যস্ত

ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন: শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৬ সদস্যের প্রতিনিধি দল

নির্বাচনের তারিখ ঘোষণা করলেই সংকট কাটবে, দাবি বিএনপির

সাত কলেজ নিয়ে রোডম্যাপ না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

তরুণদের ঐক্যেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ

ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন আরও বাড়ল