সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ঢাকায় অটোরিকশা উঠানো উচিত, তবে বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে দ্বিধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

ঢাকার সড়কে অটোরিকশা ঝুঁকিপূর্ণ ও যানজটের অন্যতম কারণ— তাই এগুলো উঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তবে তিনি একইসঙ্গে স্বীকার করেন, অটোরিকশা বহু পরিবারের জীবিকার উৎস। তাই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হঠাৎ এগুলো বন্ধ করা সম্ভব নয়।

সোমবার সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজ যদি বলি কাল থেকে অটোরিকশা চলবে না, তাহলে রাস্তায় নেমে আসবে হাজারো চালক। তখন শহরে চলাচলই কঠিন হয়ে পড়বে।”

তিনি আরও জানান, যানজট নিরসনে সরকার নানা উদ্যোগ নিচ্ছে, তবে বাস্তবতার কারণে সিদ্ধান্ত নিতে সময় লাগছে।

সর্বশেষ - শিক্ষা