বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াচ্ছে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ণ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে ১৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরিফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সম্মতির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হলো। পরবর্তী ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে বাড়িভাড়া ভাতা কার্যকর হবে।

শর্তাবলি:

  • পরবর্তী বেতনস্কেলে অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে।
  • সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকার জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে নিয়োগের শর্ত পূরণ করতে হবে।
  • বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবে না।
  • ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি–বিধান মানতে হবে।
  • ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
  • প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অর্থ বিভাগের প্রবিধি–৩ শাখা হতে গত ১৬ অক্টোবর জারিকৃত ২৬০ নম্বর স্মারকটি বাতিল করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে হত্যায় ঢাকার তীব্র নিন্দা

অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত পাহাড়ি সন্ত্রাসীরা, স্বাধীন ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠার স্বপ্ন

বন্যায় বিপর্যস্ত ফেনী, পানিবন্দি হাজার হাজার মানুষ

ইস্রায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানালেন ট্রাম্প

আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি

এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

ইলিশের দাম কমানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন

৫ আগস্ট সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল

এই সুযোগ হারাতে চাই না: প্রধান উপদেষ্টা