বুধবার , ২২ জুলাই ২০২৬ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

এমপি গাজী নজরুল ‘ধর্ষক নন’ বলে মন্তব্য করেননি ডাকসু নেত্রী জুমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরমধ্যেই আলোচিত ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা সেই জামায়াত নেতা ‘রোমান্টিক কিন্তু ধর্ষক নন’ এমন বক্তব্য দিয়েছেন দাবি করে প্রচারণা করা হচ্ছে। সংবাদমাধ্যমের ফটোকার্ড ধরণ নকল করে তার বক্তব্য দাবিতে একাধিক ফটোকার্ড প্রচার করা হয়েছে।

তবে এ ধরনের কোনো বক্তব্য দেননি ফাতেমা তাসনিম জুমা। তার বক্তব্য দাবি করে বানোয়াট মন্তব্য প্রচার করা হচ্ছে এতে।

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ‘জনতার সময় ডটকম’ নামে একটি পেজ থেকে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে ফাতেমা তাসনিম জুমার বক্তব্য দাবি করে লেখা হয়েছে, ‘গাজি নজরুল ভাই অনেক রোমান্টিক কিন্তু ধ’র্ষক নয় : জুমা।’ পোস্টটিতে মন্তব্যকারীদের বেশিরভাগকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। আরিফ হোসাইন নামে একজন সেখােনে মন্তব্য করেছেন, ‘অপরাধীর পক্ষে জেনে শুনে অকালতি করা সে নিজেও অপরাধী।’

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। জামায়াতের সংসদ সদস্যের নারী কেলেঙ্কারির ঘটনার মধ্যে এ ধরনের বক্তব্য মূলধারার সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা হতো। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাতেমা তাসনিম জুমার ফেসবুক পেজেও এধরনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ‘গাজি নজরুল ভাই অনেক রোমান্টিক কিন্তু ধর্ষক নয়’ এমন কোনো মন্তব্য করেননি ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা। তার বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।

সর্বশেষ - জাতীয়

অন্তর্বর্তী সরকারের জন্য ‘এক্সিট পলিসি’ ভাবার সময় এসেছে

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট: ঈদযাত্রায় দুর্ভোগ

রাজশাহীতে ওয়াসার পাইপ ফেটে বছরে অপচয় লাখ লিটার পানি

যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়: ঈদযাত্রায় স্বস্তি, নেই যানজট

আলোচনার মাঝেই আন্দোলন ডাকা ‘আলোচনার প্রতি অবজ্ঞা’: আমীর খসরু

এনবিআর কর্মকর্তাদের প্রতি সরকারের কঠোর হুঁশিয়ারি: কর্মস্থলে ফেরার নির্দেশ

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের আহ্বান এরদোয়ানের

ইরান থেকে তৃতীয় দফায় ফিরলেন আরও ৩০ বাংলাদেশি নাগরিক

চলতি হজ মৌসুমে ৪৫ বাংলাদেশি হাজির ইন্তেকাল