শনিবার , ২১ জুন ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েলই মধ্যপ্রাচ্যের শান্তির প্রধান বাধা: এরদোয়ান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই এই অঞ্চলের শান্তির পথে সবচেয়ে বড় বাধা। নেতানিয়াহু সরকার একের পর এক আক্রমণ ও উসকানিমূলক পদক্ষেপ নিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে।

এরদোয়ান বলেন, “আমি ইসরায়েলের ওপর প্রভাব রাখে এমন দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, তাদের ‘বিষাক্ত বক্তব্য ও প্ররোচনায়’ কান দেবেন না। মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সংলাপের মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করতেই হবে।”

তিনি আরও বলেন, “ইরান, গাজা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরায়েলের হামলা অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে।”

তুরস্কের প্রেসিডেন্ট উল্লেখ করেন, “সম্প্রতি ইরানের ওপর ইসরায়েলের হামলার অন্যতম উদ্দেশ্য ছিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ভণ্ডুল করে দেওয়া। এই ঘটনাই প্রমাণ করে, নেতানিয়াহু এবং তার সরকার কোনো সমস্যার কূটনৈতিক সমাধান চায় না। তার জায়নবাদী উচ্চাকাঙ্ক্ষা, একমাত্র লক্ষ্য হলো আমাদের অঞ্চল ও পুরো বিশ্বকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া।”

তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে। এরদোয়ান বলেন, “আমরা আর নীরব দর্শক হতে পারি না। মুসলিম দেশগুলোর উচিত সম্মিলিতভাবে চাপ প্রয়োগ করা, যাতে এই আগ্রাসন থামে।”

সর্বশেষ - জাতীয়

জামায়াতের প্রতিনিধিদল আজ বৈঠকে বসছে প্রধান উপদেষ্টার সঙ্গে

অভিনেত্রী শাওন ও ডিবি হারুনসহ ১২ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি

জুলাই গণ-অভ্যুত্থানের ৮ শহীদের নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার

কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সংঘর্ষে উত্তেজনা

ইসরায়েলের শঙ্কার কারণ: ইরানের গভীর পাহাড়ের নিচের পারমাণবিক স্থাপনা

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: ড. কামাল

গণপরিবহনে তারেক রহমান, বিনয়ী জীবনযাপনের ছবি ভাইরাল

আগস্টে রেমিট্যান্স প্রবাহে বড় উত্থান

১৩তম জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিল ইসি

নির্বাচনী ষড়যন্ত্র ঠেকাবে জনগণ: জয়নুল আবদিন ফারুক