মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েলে এক ঘণ্টায় ৬ দফা হামলা, এরপর যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

ইসরায়েলে আজ মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) এক ঘণ্টার মধ্যে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।


যুদ্ধবিরতির ঘোষণা ও ট্রাম্পের মন্তব্য

এদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট সংবাদ চ্যানেলও জানিয়েছে যে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এছাড়াও, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর।”

পোস্টে ট্রাম্প আরও বলেন, “দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না!” যদিও ইরান ও ইসরায়েলের গণমাধ্যম যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা দিলেও, দেশ দুটির কেউই আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চুক্তির তথ্য নিশ্চিত করেনি।


হতাহতের খবর

মঙ্গলবার ভোর থেকে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালায়। আল জাজিরা বলছে, ইরান এক ঘণ্টার মধ্যে ইসরায়েলজুড়ে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিয়েরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসির অ্যারাবিক সার্ভিস।

এদিকে, ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ইরানের হামলার প্রভাব সম্পর্কে সম্প্রতি একটি আপডেট দিয়েছে। তারা বলছে, এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি এবং ২০ জনের অবস্থা সামান্য।

সর্বশেষ - জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে ভোট করতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি

মিথ্যা মামলা ও মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: আসিফ নজরুল

সুপার ওভারে হেরে সিরিজে সমতায় বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন না

জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

জিএম কাদেরের বাসভবনে হামলা: সেনা তলব, বৈষম্যবিরোধী ও বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন নবম দিনে

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন নবম দিনে

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা