মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

১৫ আগস্টে তারকাদের শোকপোস্ট ঘিরে বিতর্ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ণ

ফ্যাসিবাদ পতনের এক বছর পর এবার ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এদিন মুজিবকে স্মরণ করে পোস্ট দেন।

শাকিব খান, জয়া আহসান, কোনাল, ইরফান সাজ্জাদ, খায়রুল বাশারসহ একাধিক তারকার পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, এটি নিছক আবেগ নয়; বরং একটি পরিকল্পিত প্রচারণার অংশ।

বিশ্লেষকদের ধারণা, এসব পোস্টের মাধ্যমে বঙ্গবন্ধুকে একমাত্রায় গৌরবান্বিত করার চেষ্টা হয়েছে, অথচ ১৯৭২-৭৫ সালের রাজনৈতিক বাস্তবতা, রক্ষীবাহিনীর দমননীতি কিংবা দুর্ভিক্ষের মতো ইতিহাস এড়িয়ে যাওয়া হয়েছে।

এমনকি অভিযোগ উঠেছে, একটি বিশেষ গণমাধ্যম ও তাদের ঘনিষ্ঠ সাংস্কৃতিক গোষ্ঠীই এই প্রচারণা সাজিয়েছে। বলা হচ্ছে, এর লক্ষ্য ছিলো আওয়ামী লীগের অতীত শাসনব্যবস্থাকে আড়াল করা এবং জনমনে সহানুভূতি তৈরি করা।

শোবিজ তারকাদের এই অংশগ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—এটি কি নিছক ব্যক্তিগত অনুভূতি, নাকি রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচারণা?

সর্বশেষ - জাতীয়

পাকিস্তানে চার দিনে সংঘর্ষে ৬৪ জন নিহত

মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে, রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে’ – রিজভী

ইসরায়েলের হামলা থেকে ইরানের আত্মরক্ষা এরদোয়ানের সমর্থন

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পিআর পদ্ধতির তীব্র সমালোচনায় রিজভী: “রাজনীতিতে এতিমরা এটা চায়”

সিলেটে ধানক্ষেত-উঠান থেকে ৫ হাজার ফুট সাদাপাথর উদ্ধার

বয়স বাড়লে পুরুষদের মস্তিষ্ক দ্রুত ছোট হয়, নারীদের তুলনায় ক্ষয় কম

এনসিপি’র নিবন্ধনে ৬ ত্রুটি, ৩ আগস্টের মধ্যে সংশোধনের নির্দেশ ইসির

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, জানা গেল কারণ

ইউরোপা লিগের অল-ইংলিশ ফাইনাল আজ রাতে