শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৬:৪৮ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নাসিরউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাচ্চু ও হারুন গোষ্ঠীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়লে তারা মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত নাসিরউদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়