বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্কুল ও কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষা, আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস প্রতিরোধ এবং যৌন নিপীড়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এসময় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব দেন। উপস্থিত সদস্যরা প্রস্তাবে একমত হয়ে তা অনুমোদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন জানান, “মহেশপুর উপজেলায় এরই মধ্যে একই পদক্ষেপ নেওয়া হয়েছে। জীবননগরেও বিষয়টি বাস্তবায়নের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে রেজল্যুশন পাঠানো হবে।”

ইউএনও আরও বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে যেন তারা কঠোরভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

সর্বশেষ - জাতীয়

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের

অতীতের বিতর্কিত কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পাবেন না: ইসি

🎓 জাকসু নির্বাচনে ভিপি জিতু, জিএস মাজহারুল

গাজায় ‘ভ্রাতৃঘাতী গুলিতে’ ইসরায়েলি সেনা নিহত

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কাছে দূতাবাসের জরুরি বার্তা

ভাষা আন্দোলনের ডাক মমতার

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত করে ইরানের পারমাণবিক কেন্দ্র ঘোষণা

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: ঈদুল আজহা ৬ জুন

আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি

চবির অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান, ইউপিডিএফ আস্তানার সন্ধান