মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

নেপালে বিক্ষোভ, মন্ত্রী-নেতাদের বাড়িতে হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:৩৩ পূর্বাহ্ণ

নেপালে তরুণদের আন্দোলনের দ্বিতীয় দিনে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায় জেন-জি বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের ললিতপুরের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়ি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাসভবনেও হামলার ঘটনা ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেউবা ও সিপিএন (মাওইস্ট সেন্টার)-এর চেয়ারম্যান পুষ্পকমল দাহালের বাড়িতেও হামলার চেষ্টা হয়।

প্রশাসনের কড়াকড়ি নিরাপত্তার মধ্যেও বিভিন্ন প্রদেশে মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও নেতাদের বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

দুর্নীতি ও ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণরা এই আন্দোলনে নামেন। সোমবারের সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর সরকার শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

সর্বশেষ - জাতীয়

ফখরুল: গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন

অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত পাহাড়ি সন্ত্রাসীরা, স্বাধীন ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠার স্বপ্ন

সারা দেশে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগে সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

আটক হওয়ার দুই ঘণ্টা পর মুক্ত রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ইসরায়েলি হামলায় ইরানের ১২ শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

ভিয়েতনাম: পর্যটন বাসের ভয়াবহ দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত ১২