মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ণ

ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন— লিওনেল মেসি কি খেলবেন ২০২৬ সালের বিশ্বকাপে? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং আর্জেন্টাইন অধিনায়ক।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপে খেলা এক অসাধারণ অনুভূতি। আমি সেখানে থাকতে চাই। আর যদি খেলি, তাহলে জাতীয় দলের সাফল্যে বড় ভূমিকা রাখতে চাই।”

তবে তিনি স্পষ্ট করে দেন, বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক ফিটনেসের ওপর। মেসি বলেন, “আগামী মৌসুমে ইন্টার মায়ামির হয়ে প্রস্তুতি শুরু করার পর নিজের শরীরের অবস্থা পর্যবেক্ষণ করব। যদি শরীর সাড়া দেয়, তবে অবশ্যই বিশ্বকাপে থাকতে চাই।”

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করা এই ফুটবল মহাতারকা বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। চলতি এমএলএস মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন এমএলএস গোল্ডেন বুট, আর এমভিপি পুরস্কারের দৌড়েও শীর্ষে আছেন।

বর্তমানে মেসির লক্ষ্য ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানো। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ন্যাশভিলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩–১ গোলে জিতেছে মায়ামি। দ্বিতীয় ম্যাচে জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল।

সাক্ষাৎকারের শেষাংশে মেসি বলেন, “এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। মৌসুম শেষ হলে প্রাক-মৌসুমে প্রস্তুতি নেব। তখন ছয় মাস বাকি থাকবে বিশ্বকাপের। যদি শরীর ফিট থাকে, আমি অবশ্যই আবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে চাই।”

সর্বশেষ - জাতীয়

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

সন্ত্রাসবিরোধী আইনের মামলা মেহেদী-শান্তাসহ ৬ জনের জামিন নামঞ্জুর

স্বৈরাচার পতনের দিন স্মরণে তারেক রহমানের বক্তব্য

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কতা

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলা, ব্যাপক ভাঙচুর

ঈদ স্পেশাল সার্ভিস: আজ থেকে বিআরটিসি’র বিশেষ বাস সেবা শুরু

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৯, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ

যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া