রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

জামিন পেলেন কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দায়ের করা মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল জামিন পেয়েছেন। রোববার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ আগস্ট তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরদিন তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন এবং জামিনের আবেদন জানান। সেই আবেদনের শুনানি শেষে আজ তাকে জামিন দেওয়া হয়।

আইনজীবী নেহার হোসেন ফারুকি ও সাদেকুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে ফেরার পথে দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় বিক্ষোভ দেখান। এসময় সরকারবিরোধী স্লোগান, ভাঙচুরের চেষ্টা এবং ভিআইপি রোডে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় পুলিশ মামলা করে এবং তদন্ত শেষে ২০১৯ সালে অভিযোগপত্র জমা দেয়।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর আদালত শহিদুল ইসলাম বাবুলকে আড়াই বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

সর্বশেষ - জাতীয়

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় জামায়াতের সন্তোষ: ‘জাতি আশ্বস্ত’

পাকিস্তানে ভয়াবহ বন্যা: নৌকাডুবিতে প্রাণ গেল পাঁচজনের

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস; জাপান সফরে গুরুত্বপূর্ণ অর্জন

বাটলারের ঘোষিত দলে ৯ ‘বিদ্রোহী’ ফুটবলার, বাদ সাবিনা-সানজিদা

ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সাবেক মেয়র আইভীর ১০ মামলায় জামিন বহাল : রাষ্ট্রপক্ষের আপিল খারিজ

ঐতিহাসিক জয়! প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ: যুদ্ধে রূপ নিতে পারে পরিস্থিতি

সরকার কতটা নিরপেক্ষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি