রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

যাবজ্জীবন সাজা কমানোর চিন্তা করছে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

সরকার বয়সী ও অসুস্থ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ ২০ বছর করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারাগারে বয়স ও রোগে আক্রান্ত অনেক বন্দি রয়েছেন, যাদের ওষুধ ও চিকিৎসা খাতে বাড়তি বাজেট প্রয়োজন হয়। তাই যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তাদের মুক্তির ব্যবস্থা করতে সরকার ভাবছে।

তিনি জানান, বর্তমানে যাবজ্জীবন সাজা ৩০ বছর ধরা হলেও তা কমানো হবে। নারীদের ক্ষেত্রে ২০ বছর করার প্রস্তাব রয়েছে। বয়স, অপরাধের ধরন ও পুনরায় অপরাধ করার সম্ভাবনা বিবেচনায় এনে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়