সোমবার , ১০ আগস্ট ২০২৬ | ২৬শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে উপস্থিত হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। এ কারণে তাঁর বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি পেছানো হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পরীমনি উপস্থিত না হওয়ায় সময়ের আবেদন করেন তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, পরীমনির সন্তানকে টিকা দেওয়ার পর তার জ্বর হয়েছে। পাশাপাশি আজ তাঁর সন্তানের জন্মদিন হওয়ায় পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।

পরে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন পরীমনি। এর কয়েক দিন পর ওই বছরের ৪ আগস্ট তাঁর বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‍্যাব। পরে তাঁকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান তিনি।

ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তাঁর খালু কবীর হোসেন হাওলাদার।

মামলার বাদী র‍্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত থেকে মামলাটিতে আবার অভিযোগ গঠনের আদেশ আসে।

সর্বশেষ - জাতীয়

আদালত থেকে পালানো শরিফুল অবশেষে গ্রেফতার

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ এক নয়: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও উত্তাল নেপাল, সংসদ ভবনে আগুন

গাজার যুদ্ধোত্তর পরিকল্পনায় হোয়াইট হাউসে বৈঠক ডাকলেন ট্রাম্প

এফডিসি–কারওয়ান বাজার সড়ক জুড়ে অবৈধ বাসস্ট্যান্ড, তীব্র যানজট

সিরাজগঞ্জে ডিবির তদন্তে খোলাসা হলো শামীম হত্যাকাণ্ড

বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

মতিউর রহমানকে অনৈতিক সুবিধা: বরখাস্ত ১১ পুলিশ

ব্রিটেনে অভিবাসন ইস্যুতে বিক্ষোভ, তিনজন গ্রেফতার