জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে।জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই ছিল রিসোর্টটিতে তার শেষ দিন। তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে। যদিও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি আইনশৃঙ্খলা বাহিনী।জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই ছিল রিসোর্টটিতে তার শেষ দিন। তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে। যদিও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি আইনশৃঙ্খলা বাহিনী।রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষার আত্মগোপনে চলে গেছেন তিনি।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা করেছে। হামলায় হাসিব আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


















