শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠালো ৩৯ বাংলাদেশি নাগরিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে অভিবাসন আইনের বিভিন্ন অভিযোগে আটক হওয়া আরও ৩৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে পাঠানো হয়েছে। শনিবার সকালে একটি বাণিজ্যিক ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সেখানে অবৈধভাবে অবস্থান করছিলেন।

এর আগে এক বাংলাদেশি কূটনীতিক জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের শনাক্ত করে ধাপে ধাপে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে তাদের পরিচয় ও জাতীয়তা যাচাই-বাছাই শেষে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে প্রায় ৫০ জনকে ফেরত পাঠানোর পরিকল্পনা থাকলেও নানা আনুষ্ঠানিকতার কারণে প্রথম দফায় ৩৯ জন দেশে ফিরেছেন।

উল্লেখ্য, এই বিষয়ে ঢাকায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগেই অবহিত করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়ায় জটিলতার মুখে পড়া নাগরিকদের সহযোগিতায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ - জাতীয়