বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

কক্সবাজারে প্রকাশ্যে গুলিবর্ষণ, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১১, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার পালংখালীর বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণভয়ে মুহূর্তেই দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও পথচারীরা।
বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ইয়াবাসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালান এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত মুন্না।
প্রত্যক্ষদর্শীদের মতে, গুলি করার সময় মুন্নার সঙ্গে আরাফাতও ছিলেন। তাদের দুজনের হাতেই আধুনিক পিস্তল দেখা গেছে।
পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জিসান ও শমসুকে নামে দুজনকে কিরিচ হাতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন।
গুলি করার ভিডিও প্রসঙ্গে জানতে চেয়ে অভিযুক্ত মুন্নার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। এতে গুলির অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য নিরপেক্ষভাবে জানা সম্ভব হয়নি।
মুন্নাকে আশ্রয়-পশ্রয় দেওযার অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদিন। তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম উচ্চারণ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। তার দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - শিক্ষা

তিস্তা বাঁচাতে উত্তরাঞ্চলে মশাল মিছিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাস্তব ও ন্যায্য’ চুক্তির আহ্বান ইরানের, ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা আজ

অবৈধ অভিবাসীদের সঙ্গে মার্কিন বংশোদ্ভূত সন্তানদেরও বিতাড়নের প্রস্তাব মার্কিন সিনেটরের

আগামীর সংসদ মানুষের আকাঙ্খা বাস্তবায়নের সংসদ: জোনায়েদ সাকি

ডাকসু নির্বাচনে একদিনের ছুটি, ৮ ও ১০ সেপ্টেম্বর ক্লাস চলবে

অপরাধীই যদি তদন্তকারী হয়, ন্যায়বিচার হবে কীভাবে: তাজুল ইসলাম

৪৪টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করছে ইরান

📰 “ভোট চুরি মানি না” — ডাকসুতে ছাত্রদলের বিক্ষোভ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে