বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ১১, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাকে এ বদলি করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তার নেতৃত্বে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। এর মধ্যে ১৪৫ জন মাদক কারবারি, ৪৩ জন পেশাদার ডাকাত, ৪৫৪ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫৫ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। এ সময়ে পুলিশ ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে। পাশাপাশি কয়েকটি হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার রহস্য উদ্‌ঘাটন এবং আসামি গ্রেপ্তারের তথ্যও প্রকাশিত হয়।

 

তবে দায়িত্ব পালনকালে তাকে ঘিরে বিতর্কও তৈরি হয়। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় যান। এ সময় তার সঙ্গে আসা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া ওই অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

 

এ ছাড়া পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন এবং নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

 

তার বদলির আদেশের পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।

সর্বশেষ - শিক্ষা

পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘যখন আমরা গাড়ির পেছনে দৌড়াচ্ছি, শিবির তখন দেশের পেছনে দৌড়াচ্ছে’ বাজেট নিয়ে ছাত্রশিবিরের অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ

অন্তর্বর্তী সরকারের নীতি কৌশলে দ্রুত কমছে মূল্যস্ফীতি

৫ আগস্ট সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত

থাইরয়েড মেলায় ৫০০ টাকায় মিলছে চিকিৎসা সেবা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইভিএম থাকছে না, নতুন ভোটকেন্দ্র নীতিমালা জারি

যে কারণে জামায়াতের ভোট কমতে পারে বলে মনে করেন মাসুদ কামাল

নির্বাচন মানেই শুধু জনপ্রতিনিধি নয়, দেশ পুনর্গঠনের সুযোগ: তারেক রহমান

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের

দুই বছর পর স্থায়ী হলো ২৯ নির্বাচন কর্মকর্তার চাকরি