রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

জাতীয়করণ থেকে বঞ্চিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের নামে প্রতিষ্ঠিত সহ ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ হাজার শিক্ষক জাতীয়করণের আওতায় আসতেছে

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৮, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৩ বছর যাবত বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছে ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ হাজার শিক্ষক জাতীয়করণ থেকে বঞ্চিত পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় ৮ লক্ষাধিক কোমলমতি শিশু রয়েছে এরা সরকারের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাথমিক শিক্ষা কে মজবুত করার জন্য ৬৮টা গ্রামে ৩৩ শতাংশ জমি সরকারের নামে রেজিস্ট্রেশন করে দিয়ে চারজন শিক্ষকের সরকারি কোষাগার থেকে ৫০ শতাংশ বেতন ভাতা উদ্যোগ গ্রহণ করেন তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা যাতে ঝড়ে না পড়ে সেই জন্য ২০০৩ সালে প্রাথমিক শিক্ষা কে শক্তিশালী করার জন্য তিনি সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি নিশ্চিত করেন ১৯৮০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত

৩৩ শতাংশ জমি সরকারের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া মোট বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিলো ৩১ হাজার বেশি বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেখান থেকে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩ টি বিদ্যালয় জাতীয়করণ করেন সেখান থেকে পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো সহ বিদ্যালয়গুলো বাদ দিয়ে দেয়। জাতীয়করণ থেকে বঞ্চিত ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষক অনার্স মাস্টার্স ডিগ্রী মাস্টার্স কমপ্লিট দীর্ঘ ১৩ বছর যাবত বেতন ভাতা না থাকার কারণে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের জীবিকা নির্বাহের জন্য দ্রব্যমূলের ঊর্ধ্বগতি হওয়ার কারণে কেউ টিউশনি করায়, কেউ আবার অটো রিক্সা চালাই, কেউ আবার রাত্রিবেলা পার্ট টাইম নাইটগার্ডের কাজ করে পরিবার চালাচ্ছে। জাতীয়করণ থেকে বঞ্চিত ৫০০০ বিদ্যালয় ২০ হাজার শিক্ষকের পরিবারের সন্তানদেরকে ভালো কোন পোশাক পরিধান করাতে পারছে না ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারছেনা অসুস্থ বাবা মার চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জাতীয়করণ থেকে বঞ্চিত ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জাতীয়করণের চিঠি হয় চিঠিতে স্বাক্ষর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব উপসচিব সহ একাধিক কর্মকর্তা ১১ টি জেলা ১১ টি উপজেলা যাচাই-বাছাই করে ৫০০০ বিদ্যালয় পাই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হিসাব অনুযায়ী প্রত্যেক জেলায় ৭৯ টি জাতীয়করণ থেকে বঞ্চিত বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার (এমপি) মহোদয়ের কাছে আকুল আবেদন জাতীয়করণ থেকে বঞ্চিত পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ নিশ্চিত করতে সরকারের কোষাগার থেকে ৪০ কোটি টাকা সরকারের ব্যয় হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা-মায়ের রেখে যাওয়া প্রতিশ্রুতি জাতীয়করণ থেকে বঞ্চিত ৫০০০ বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের সমাজের শিক্ষক হিসেবে বেঁচে থাকার মত দু মুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিন।

সাদ্দাম হোসেন রুহান মন্ডল।
সাধারণ সম্পাদক: বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ থেকে বঞ্চিত শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি ঢাকা।
ফোন নাম্বার: ০১৬১২২৭৬৫০৪

সর্বশেষ - শিক্ষা