রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সোমবার বিকেলে বসছে সংসদের চতুর্থ অধিবেশন

প্রতিবেদক
Sabiha Sultana
নভেম্বর ৮, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সর্বশেষ - শিক্ষা

নবজাতকের মৃত্যু: মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে রোগী ভর্তি বন্ধের নির্দেশ

যুদ্ধে মৃতের সংখ্যা কত, জানাল ইরান

আমরা রক্ত দেবো কিন্তু জুলাই দেবো না: সাইফুল আলম

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর: চালু হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংক তারল্য সংকটে পড়বে

বাংলাদেশ-পাকিস্তান চুক্তি ও পাঁচ সমঝোতা সই

র‍্যাব-ডাকাত ধাওয়া-পাল্টা ধাওয়া: জনতার ভুল বোঝাবুঝিতে র‍্যাব সদস্যরা গণপিটুনির শিকার

শ্রমিকদের উদ্দেশে এমপি নজরুল ইসলাম আজাদের আহ্বান, ‘প্ররোচনায় পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না’

আন্দোলন সমাধানে সর্বাত্মক চেষ্টা করছেন নেপালের রাষ্ট্রপতি পৌডেল

বৃহস্পতিবার চলাচলে ঢাকাবাসীকে মানতে হবে ডিএমপির বিশেষ নির্দেশনা