রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বাংলাদেশ-পাকিস্তান চুক্তি ও পাঁচ সমঝোতা সই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এসব স্বাক্ষর সম্পন্ন হয়।

চুক্তি ও সমঝোতাগুলোর মধ্যে রয়েছে—

  • কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি,
  • দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন,
  • সংস্কৃতি বিনিময় কর্মসূচি,
  • দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির সহযোগিতা,
  • বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের মধ্যে পারস্পরিক সহযোগিতা,
  • বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে গবেষণা সহযোগিতা।

এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশের পক্ষে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এসব চুক্তি ও সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

শাহজালাল কার্গো ভিলেজে আগুন: তদন্তে আন্তর্জাতিক টিম

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করলো ডিএমপি

চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

ইরানে ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত ১২৮, আহত ৯০০

রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বহু দেশে

ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: এস জয়শঙ্কর

এশিয়া কাপ হকি: অপরাজিত বাংলাদেশ, চীনের বিপক্ষে বড় জয়

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন দাবির বিরুদ্ধে ফ্রান্সের কঠোর বার্তা

এনজিও ও কর্পোরেট মডেলে দেশ চালানো যায় না: ড. মঈন খান

‘জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে’ – আইন উপদেষ্টা