বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দিল জাতীয় ক্রীড়া পরিষদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে তিনি পরিচালক পদ ও তার সঙ্গে বিসিবির সভাপতির পদও হারালেন। এনএসসির এই সিদ্ধান্তের মাধ্যমে ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ এখন শূন্য, যা নতুন নেতৃত্ব আসার পথ তৈরি করেছে।

সম্প্রতি বিসিবির অভ্যন্তরে ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে লেখা এক চিঠিতে বিসিবির আটজন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন এবং পদ থেকে অপসারণের দাবি তোলেন। চিঠিতে স্বাক্ষর করেন নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে সাবেক অধিনায়ক আকরাম খান এতে স্বাক্ষর করেননি।

পরিচালকদের অনাস্থার জের ধরেই এনএসসি এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অস্থিরতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং সরকার পরিবর্তনের ধারাবাহিকতায় বিসিবির নেতৃত্বেও পরিবর্তন আসে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হিসেবে আসা সাবেক অধিনায়ক ফারুক আহমেদ পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হন।

তবে এক বছরের মধ্যেই তার বিরুদ্ধে অভ্যন্তরীণ অসন্তোষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এনএসসি তার পরিচালক পদ প্রত্যাহার করে নেয়, ফলে তিনি সভাপতির পদেও আর থাকতে পারলেন না।

এই পরিস্থিতিতে নতুন সভাপতি হিসেবে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম আলোচনায় আসছে।

সর্বশেষ - জাতীয়

কুয়ালালামপুর বিমানবন্দরে ১৯৮ বিদেশিকে প্রবেশে বাধা

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারেরও বেশি হাজি

জাপান সফরে ড. ইউনূস: জুনের মধ্যে নির্বাচন ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ

ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লায় হামলা-অগ্নিসংযোগ, আটক ১

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৮ জুলাই

বিজিএমইএ নির্বাচনে ফোরামের জয়জয়কার: ৩৫টির মধ্যে ৩১ পদে বিজয়ী

খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ

প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়া শিগগির জানাবে ইসি

ভোট নিয়ে হাসিনার বিরুদ্ধে কড়া সমালোচনায় আসিফ নজরুল