সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ভোট নিয়ে হাসিনার বিরুদ্ধে কড়া সমালোচনায় আসিফ নজরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, পরপর তিনবার অনিয়মতান্ত্রিক ও বিতর্কিত নির্বাচন আয়োজন করে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “২০১৪ সালের নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে কারচুপির সীমা ছাড়িয়েছে। এই ভূতুড়ে নির্বাচনের পর শতাধিক মানুষ নিহত হয়েছেন।”

আসিফ নজরুল বলেন, “নির্বাচন নিয়ে শেখ হাসিনার সময়কাল ছিল মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তার শাসনামলে গুম-খুনের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পেছনে সাধারণ মানুষের ক্ষোভই প্রধান চালিকা শক্তি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আগে নিজেদের ভেতর পরিবর্তন আনতে হবে। দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।”

উপদেষ্টা বলেন, “আত্মতৃপ্তির জায়গা থেকে বেরিয়ে এসে আত্মসমালোচনা করতে হবে। শুধুমাত্র সংবিধান পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়, প্রয়োজন আন্তরিক সংস্কার ও দায়বদ্ধ নেতৃত্ব।”

সর্বশেষ - জাতীয়

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ: পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারল বাংলাদেশ

২১০ কোটি ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বন্যা পরিস্থিতির জেরে তিন বোর্ডে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা

চবি চাকসু ভোট গণনা শুরু, নিরাপত্তায় বিজিবি মোতায়ন

তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বকে আনন্দিত করেছে: খামেনি

দেশকে গড়তে হলে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি; প্রধান উপদেষ্টা