বুধবার , ২১ মে ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৮ জুলাই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১১৮তম বারের মতো সময় পেলো তদন্ত সংস্থা র‌্যাব। ঢাকার একটি আদালত আগামী ৮ জুলাই এই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন।

আজ (বুধবার) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও, তদন্ত সংস্থা তা জমা দিতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা নতুন এই দিন ধার্য করেন। একই সাথে, আদালত মামলার গ্রেফতারকৃত আসামি তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার প্রেক্ষাপট:

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। একই সাথে, ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সেই সময়সীমা ইতিমধ্যে শেষ হলেও, তদন্ত চলমান এবং অগ্রগতি আছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ আরও নয় মাস সময় চেয়েছিল। গত ২২ এপ্রিল আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২২ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেন।

সর্বশেষ - শিক্ষা

ইরান-ইসরায়েল যুদ্ধ: পোশাক শিল্পে নতুন সংকট

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক: রাজনৈতিক সংকটের ‘টার্নিং পয়েন্ট’ হওয়ার আশা

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে

কার্যালয়ের পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি টাকা

চাঁদাবাজি বরদাশত নয়, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে আগস্টে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষা অব্যবস্থাপনার প্রতিবাদে সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

জাকসু নির্বাচন বর্জন, পুনর্নির্বাচনের দাবি প্রগতিশীল প্যানেলগুলোর