সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভোটের কথা
  2. ভিডিও

প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়া শিগগির জানাবে ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত শিগগিরই জানাবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির নবনিযুক্ত জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

তিনি বলেন, প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অধীনে কীভাবে ভোট হবে এবং প্রবাসীরা কীভাবে নিবন্ধন করবেন, তার একটি ডিজাইন তৈরি হয়েছে। এটি কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই প্রক্রিয়া ঘোষণা করা হবে।

ইসি জানায়, প্রবাসী ভোটারদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। ওই অ্যাপে নিবন্ধন করলে ব্যালট পাঠানো হবে। পরে ভোটাররা তা পূরণ করে নিকটস্থ পোস্টবক্সে জমা দেবেন।

আগামী জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের পাশাপাশি পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশে অবস্থিত কয়েদি এবং নির্বাচনী কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

সর্বশেষ - জাতীয়