বুধবার , ১৮ জুন ২০২৫ | ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ণ

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সচল রয়েছে এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করছে।

আল জাজিরা বুধবারের (১৮ জুন, ২০২৫) এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের রাজধানী তেহরানের আকাশে বিস্ফোরণের দৃশ্য, যেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি ওই ফুটেজ প্রকাশ করেছে। এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতা এবং আকাশে ছড়িয়ে পড়া আগুনের গোলা দেখা যাচ্ছে, যা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

মেহের আরও জানিয়েছে যে, তেহরানের আকাশসীমায় আসা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ইউনিট এবং এখনো এই ব্যবস্থা কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, তারা আক্রমণ প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত এবং যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সক্ষম।

সর্বশেষ - জাতীয়

মানব পাচার বন্ধে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে; স্বরাষ্ট্র উপদেষ্টা

সালমান এফ রহমানের পুত্র ও ভাতিজার লন্ডনের প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ জব্দ

হাই পারফরম্যান্স সেন্টারই তামিমের সবচেয়ে বড় স্বপ্ন

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন নয়: নাহিদ ইসলাম

লন্ডনে আজ ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

চীন-রাশিয়া-উ. কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

উত্তাল বঙ্গোপসাগর: অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

গাজা শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের বিলম্ব কৌশলের অভিযোগ কাতারের

সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আপত্তি নেই: সারজিস আলম