সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বলিভিয়ায় নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ণ

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রদ্রিগো পাজ। তিনি মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (পিডিসি) থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন ৮ নভেম্বর।

এ নির্বাচনের মাধ্যমে দেশটিতে বামপন্থী মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের ২০ বছরের শাসনের অবসান ঘটেছে। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনায়, পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন, যা ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ টুটো কুইরোগারের ৪৫.৪ শতাংশের চেয়ে বেশি।

রবিবার প্রায় আট মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫৮ বছর বয়সী সিনেটর পাজের জয় দেশটির জন্য ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ২০০৬ সাল থেকে এমএএস দেশটিতে সংখ্যাগরিষ্ঠ আদিবাসীদের সমর্থন নিয়ে শাসন করছে।

নতুন প্রেসিডেন্ট পাজের ব্যক্তিগত জীবনও বৈচিত্র্যময়; তার বাবা জয়মে জামোও একসময় বলিভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তবে বাবা বামপন্থি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন।

রদ্রিগো পাজ যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। দেশে ডানপন্থি রাজনীতিতে তার প্রথম পদ ছিল সিটি কাউন্সিলর। পরবর্তীতে তিনি তারিজা শহরের মেয়র ও ২০২০ সালে সিনেটর নির্বাচিত হন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন:

  • কর ও শুল্ক হ্রাস,
  • জাতীয় সরকারকে বিকেন্দ্রিকরণ,
  • “সবার জন্য পুঁজিবাদ” নীতি বাস্তবায়ন।

সর্বশেষ - শিক্ষা

জাকসু ভিপি প্রার্থী অমর্ত্যের প্রার্থিতা বাতিল

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

আওয়ামী দোসররা নির্বাচনে সম্পৃক্ত হতে পারবে না

বিথীর সঙ্গে ‘যেকোনো মূল্যে থাকতে চেয়েছিলেন’ তুষার

ভারতের ওপর শুল্ক আরোপের পর পাকিস্তানের সঙ্গে তেলচুক্তি করলেন ট্রাম্প

যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল বিদেশি পণ্য জব্দ

ককরোচ জনতা পার্টির আন্দোলনে শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহসহ তারকারা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিধায় রাজনৈতিক দলগুলো

প্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকারি কমিটি গঠন