শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

খুলনায় ‘বিষাক্ত মদপানে’ ৫ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

খুলনা নগরীর বয়রা পূজাখোলা মোড়ে ‘দেশি মদপানে’ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের মোড়ের বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯)তোতা (৬০)। এছাড়া, আরেকজন গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিরা সবাই একই সাথে বয়রার একটি দোকানে বসে মদপান করেছিলেন। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল হাই জানান, নিহতদের লাশ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। তিনি আরও জানান, খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু নামের আরেক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

থাইল্যান্ডের ‘ভূতের শব্দে’ সীমান্তে উত্তেজনা

আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুলনিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম

ইরানের প্রতিরক্ষামন্ত্রী: ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যেকোনো অভিযানের জন্য প্রস্তুত’

অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জাতীয় পার্টি

ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের চূড়ান্ত প্রচারণায় প্রার্থীরা

বহিষ্কৃত ছাত্রলীগ সদস্যদের বাদ দিয়ে ডাকসু নির্বাচন

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের

অবরোধের মধ্যেও গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

তারেক রহমানের প্রস্তাব: রমজানের আগেই হোক জাতীয় নির্বাচন