রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

অবরোধের মধ্যেও গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

ইসরায়েলের দক্ষিণ উপকূলীয় শহর আশদোদের দিকে গাজা উপত্যকা থেকে দু’টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। রবিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, একটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়, অন্যটি খোলা জায়গায় আঘাত হানে। আশদোদে হামলার পর নিকটবর্তী এলাকায় সাইরেন বাজতে শুরু করলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবরে আরও বলা হয়, চলমান সামরিক অভিযান ও কঠোর অবরোধের কারণে গাজা থেকে রকেট হামলার সংখ্যা কমে এসেছে। আইডিএফের স্থল অভিযানের ফলে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সক্ষমতাও হ্রাস পাচ্ছে বলে দাবি করছে ইসরায়েল।

উল্লেখ্য, এর আগেও গাজা থেকে একাধিকবার ইসরায়েলে রকেট হামলার ঘটনা ঘটেছে।

সর্বশেষ - জাতীয়

তফসিলের মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে: মির্জা ফখরুল

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

পর্যটন খাতে মন্দা, বিদেশি আয় কমেছে

দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান

রেকর্ডসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে কানাডা

প্রস্তাবিত ৭ কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় উদ্বেগ বাংলাদেশের

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

জাতিসংঘে আজ রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন