সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

চক্রান্ত-অস্থিরতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান ফখরুলের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

দেশে আবারও চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে— এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জুলাই গণ-অভ্যুত্থান শোক ও বিজয় দিবস’ উপলক্ষে যুবদল আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্যায়ে রয়েছে। এ সময় গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কিছু মহল অস্থিরতা তৈরি করে সেই পথ রুদ্ধ করতে চায়।”

তিনি বলেন, “হাসিনা সরকারের দমন-পীড়নের মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি। এখন বড় চ্যালেঞ্জ হলো ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনীতি পুনর্গঠন করা। অতীতেও বিএনপি জাতির দায়িত্ব নিয়েছে, এখনো সময় এসেছে নতুন করে সেই দায়িত্ব পালনের।”

সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “পারস্পরিক দোষারোপ নয়, বরং সবাই মিলে গণতন্ত্র ও অর্থনীতির পুনর্গঠনে কাজ করতে হবে। তবেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

সর্বশেষ - জাতীয়

একনেকে পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্পের অনুমোদন

আবুধাবিতে ৮৩ কোটির লটারি জিতলেন বাংলাদেশি

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট: জনবান্ধব হবে, তবে চ্যালেঞ্জও কম নয়

জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন নয়: এনসিপি

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

আদালত অবমাননা মামলায় হাসিনাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে নির্দেশ

ড. ইউনূস-তারেক বৈঠক: অনিশ্চয়তা কেটে গেছে, বললেন মির্জা ফখরুল

কক্সবাজারে চুরি করতে গিয়ে ধরা, পালাতে না পেরে ছাদে আগুন দিল চোর

ইশরাককে মেয়র ঘোষণার রিট খারিজ: বিএনপির নেতা-কর্মীদের উচ্ছ্বাস মিছিল

উত্তরায় বিমান বিধ্বস্ত: সন্তানদের খোঁজে ছবি হাতে হাসপাতালে স্বজনরা