বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

কক্সবাজারে চুরি করতে গিয়ে ধরা, পালাতে না পেরে ছাদে আগুন দিল চোর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৫:৫৭ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার একটি ছয়তলা আবাসিক ভবনে চুরি করতে গিয়ে ধরা পড়ে এক চোর। পালাতে ব্যর্থ হয়ে তিনি ভবনের ছাদে আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। বুধবার রাত দেড়টার দিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টার দিকে। জানা গেছে, ওই সময় রবিন খানের ফ্ল্যাটে প্রবেশ করে চোর। বাসার মালিক বাড়ি ফেরার পর তিনি হামলার শিকার হন। রবিন জানান, ঘরে ঢুকতেই ছুরি ও রড হাতে নিয়ে চোর তার ওপর আক্রমণ চালায়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে চোর ছাদে উঠে যায় এবং ধাওয়া খেয়ে কয়েকজনকে ছুরিকাঘাত করে।

স্থানীয় যুবক মোহাম্মদ সাজ্জাদ বলেন, ছাদে আটকা পড়া অবস্থায় চোর হঠাৎ বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পাঁচ শতাধিক মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর পাশাপাশি চোরকে ছাদ থেকে নামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, আটক ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

অভিবাসনবিরোধী বিক্ষোভে নেদারল্যান্ডসে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

চীন-রাশিয়া-উ. কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

হরমুজ প্রণালির মাইন অপসারণে মার্কিন অভিযান শুরু

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠালো ৩৯ বাংলাদেশি নাগরিক

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১১০০ ধারালো অস্ত্র

ক্লিনিং থেকে পরিবহন, সবখানেই অব্যবস্থাপনা: সাদিক কায়েম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জাকসু নির্বাচনে ভোট গণনা থেকে সরে দাঁড়ালেন রিটার্নিং কর্মকর্তা