সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

উত্তরায় বিমান বিধ্বস্ত: সন্তানদের খোঁজে ছবি হাতে হাসপাতালে স্বজনরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর বিভিন্ন হাসপাতালে এখন অসংখ্য মানুষের ভিড়। আহতদের পাশাপাশি, অসংখ্য স্বজন এখনো তাদের নিখোঁজ সন্তানদের খুঁজে বেড়াচ্ছেন, যা হাসপাতালগুলোতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করেছে।

সন্তানদের ছবি হাতে নিয়ে অনেকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করছেন। উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালেও বহু স্বজন তাদের প্রিয়জনের খোঁজে এসেছিলেন। এই হাসপাতালে প্রাথমিকভাবে ৬০ জন আহতকে ভর্তি করা হয়েছিল, যাদের মধ্যে অনেকে পরে অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন। বর্তমানে ২৩ জন আহত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। কিছুক্ষণ পরপরই স্বজনদের উদ্বেগ ও ছোটাছুটি লক্ষ্য করা যাচ্ছে।

আহতদের জন্য রক্তের প্রয়োজনে অনেকে স্বেচ্ছায় রক্ত দিতে হাসপাতালে ছুটে এসেছেন। এছাড়া, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালেও স্বজনরা তাদের নিখোঁজ প্রিয়জনদের খোঁজ করছেন।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। এই ঘটনায় ১৭১ জন আহত হয়েছেন বলে সোমবার (২১ জুলাই) বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।

সর্বশেষ - জাতীয়

১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সারাদেশে বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস

প্রস্তাবিত ৭ কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

সাবেক তিন সিইসি’র বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ দায়ের

জামায়াতে ইসলামীর ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল

📰 “ভোট চুরি মানি না” — ডাকসুতে ছাত্রদলের বিক্ষোভ

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা