গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
বৈঠকে চার নির্বাচন কমিশনার—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ—সহ ইসি সচিব আখতার আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।
গত বৃহস্পতিবার দিনভর আলোচনায় কিছু বিষয়ে সিদ্ধান্ত হলেও আরপিও সংশোধন নিয়ে তখন অগ্রগতি হয়নি। ইসি জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সম্মত বিষযগুলো আরপিওতে অন্তর্ভুক্ত করার বিষয় বিবেচনায় থাকবে।
আইনি সংস্কারের প্রস্তাব অনুমোদনের পর তা সরকারের কাছে পাঠানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।



















