বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ হকি দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

এশিয়া কাপ হকি থেকে আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ দল। তবে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার স্বপ্নটা টিকে ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো কাজাখস্তানকে হারিয়ে।

বৃহস্পতিবার ভারতের রাজগিরে অনুষ্ঠিত পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেন আশরাফুল ইসলাম ও রোমান সরকাররা। ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লিড এনে দেন আশরাফুল। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করেন তিনি ও রোমান।

তৃতীয় কোয়ার্টারে আবারও জোড়া গোল পায় বাংলাদেশ। রোমানের দ্বিতীয় গোলের পর তায়েব আলী গোল করে ব্যবধান বাড়ান। কাজাখস্তানের হয়ে একমাত্র গোলটি করেন আলতিনবেক আইতকালিয়েভ।

শেষ কোয়ার্টারে আর কোনো গোল না হলেও ৫-১ ব্যবধানের জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করে লাল-সবুজের ছেলেরা।

তবে বাংলাদেশ কত নম্বর দল হিসেবে বাছাইপর্বে খেলবে তা জানা যাবে আগামী ৬ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ শেষে

সর্বশেষ - জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

গণহত্যার প্রতিবাদে প্যারিস-স্টকহোমে উত্তাল জনতা

সিআইডি হেফাজতেও উচ্ছৃঙ্খল আচরণ আফ্রিদির

সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া নিষেধাজ্ঞা: বাধ্যতামূলক অবসর বা বরখাস্তের বিধান

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ১৭০’র বেশি

পালমারহীন চেলসির গোলবন্যা, ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল ৫-১ গোলে

এমআরইউর সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ নির্বাচিত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আলোচিত মডেল মিষ্টি সুবাস গ্রেপ্তার

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল প্রার্থীদের

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর: চালু হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা