সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

প্রতারণা এড়াতে ‘রেল সেবা’ ব্যবহারের পরামর্শ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

ট্রেনে যাত্রী হয়রানি ও প্রতারণা প্রতিরোধে নির্ধারিত মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে টিকেট কেনার প্রতি গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিকেট বিক্রির নামে যেসব প্রস্তাব দেওয়া হয়, সেগুলোর অধিকাংশই প্রতারণা। এসব চক্র বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে অনেক যাত্রী টিকেট ও অর্থ দুটিই হারাচ্ছেন। প্রতারকরা প্রায়ই ব্যবহৃত সিম বন্ধ করে দেয়, যাতে ভুক্তভোগীরা আর তাদের ধরতে না পারেন।

অনলাইন টিকেট কেনার নিয়ম

রেলওয়ে সূত্র জানিয়েছে, বর্তমানে ট্রেনের শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে এবং শুধুমাত্র ‘রেল সেবা’ অ্যাপ থেকেই টিকেট সংগ্রহ করা যাবে। একটি রেজিস্টার্ড আইডি থেকে একবারে সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে এবং টিকেটের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট করা বাধ্যতামূলক।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, যে ব্যক্তির আইডি ব্যবহার করে টিকেট কেনা হয়েছে, তারই আইডি কার্ড ও নিবন্ধিত মোবাইল ফোনসহ ভ্রমণ করতে হবে। অন্য কেউ ওই টিকেট ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা

কোনো প্রতারক চক্র অন্যের আইডি ব্যবহার করে টিকেট সংগ্রহ বা বিক্রির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। এ কাজে সহায়তা করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি)।

হটলাইন অভিযোগ ব্যবস্থা

যদি কোনো যাত্রী প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কিছু লক্ষ্য করেন, তবে রেলওয়ের হটলাইন ১৩১-এ ফোন করে অভিযোগ জানাতে পারবেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সব অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

যাত্রীদের উদ্দেশে রেলওয়ে সতর্কবার্তায় বলেছে— “টিকেট কেনার সময় সরকারি অ্যাপ ব্যতীত অন্য কোনো প্রস্তাব বা তৃতীয় পক্ষের সাহায্য গ্রহণ করবেন না এবং সন্দেহজনক অফার দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।”

সূত্র: বাসস

সর্বশেষ - জাতীয়

ইসরায়েলে ইরানের ব্যাপক ব্যালিস্টিক মিসাইল হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা

অ্যান্টি-স্মোগ গান ব্যবহারে লাহোরে ৭০% দূষণ কমেছে

বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

দুর্নীতিই বড় কর্মকর্তাদের পলায়নের মূল কারণ: দুদক চেয়ারম্যান

ফিলিস্তিনের পাশে বাংলাদেশের অবিচল সংহতি ঘোষণা

ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ভোল পাল্টে ভাব দেখাচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তি: মির্জা ফখরুল

চীনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেস সচিব

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ